বাংলামোটরে নিয়ন্ত্রণহীন ট্রাক সড়ক দ্বীপে

রাজধানীর বাংলামোটর মোড়ে মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপে উঠে যাওয়ায় যান চলাচলে ব্যাঘাত ঘটেছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মুরাদ আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোরে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
তিনি জানান, ভোরে ট্রাকটি ফার্মগেইটের দিকে যাওয়ার সময় বাংলামোটর মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি সড়ক দ্বীপে উঠে উল্টে যায়।
সেখানে একটি সিগন্যাল পোস্ট ভেঙে যায় এবং ট্রাকের মালামাল রাস্তায় ছড়িয়ে পড়ে।
এ সময় বেশ কিছু সময় রাস্তায় যানবাহন চলাচল ব্যহত হয় জানিয়ে উপ-কমিশনার মুরাদ বলেন, দুটি রেকারের মাধ্যমে মালামাল ও ট্রাক সরিয়ে নিলে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
No comments